রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। রোববার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে তারা মারা যান। এদের মধ্যে দুজন রাজশাহী এবং দুজন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এত তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুইটি পিসিআর ল্যাবে ৪৬৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ৪০দশমিক ৮২ শতাংশ। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ১০৪ শয্যা করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি রয়েছে ৬৩ জন। তার মধ্যে করোনা আক্রান্ত রোগী রয়েছে ৩৬ আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ২২ জন রোগী। আর করোনা এখনও ধরা পড়েনি এমন রোগী ভর্তি রয়েছে ৫ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন ৯ জন রোগী ভর্তি হয়েছে। একই দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আরো ৯ জন রোগী

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 





















