বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আরও ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৩১৫৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪২৫ জনে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ১৫৪ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৯ দশমিক ১৭ শতাংশে। দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জনে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৫ হাজার ৩১টি। পরীক্ষা করা হয় ৪৫ হাজার ৯৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ১৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৪৭ শতাংশ।

আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৭২১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৯৩৪ জন।মারা যাওয়াদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৬ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১৯ জন। চট্টগ্রামে ৭, রাজশাহীতে ১, খুলনায় ১, সিলেটে ২ এবং রংপুরে ১ জন মারা গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

করোনায় আরও ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৩১৫৪

প্রকাশিত সময় : ০৯:০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২