বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গরীব অসহায় মানুষের মাঝে মৌলভীবাজার জেলা পুলিশের কম্বল বিতরণ

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার পক্ষ থেকে দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (৩১ জানুয়ারী)  দিবাগত রাতে জেলার সাতটি থানা, সদর মডেল থানা, রাজনগর, কুলাউড়া, কমলগঞ্জ, শ্রীমঙ্গল, জুড়ী ও বড়লেখায় একযোগে সকল থানার অফিসার ইনচার্জদের নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা খুঁজে খুঁজে দুস্থ ও অসহায় মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন।
 জেলার সাতটি উপজেলার বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের পাশাপাশি ভাসমান তৃতীয় লিঙ্গের অসহায় শীতার্ত মানুষের গায়ে থানা পুলিশের সদস্যরা কম্বল জড়িয়ে দেন। তীব্র শীতে কম্বলের উষ্ণতায় হাসি ফুটে অসহায় শীতার্ত মানুষের মুখে।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া  বলেন, গত কয়েকদিনে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় গরীব অসহায় সম্বলহীন মানুষের দুর্দশা বেড়ে গেছে। হাড় কাঁপানো শীতে শিশু ও বয়োবৃদ্ধরা অসুস্থ্য হয়ে পড়েছেন। তাই এসব অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করার লক্ষে কম্বল বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গরীব অসহায় মানুষের মাঝে মৌলভীবাজার জেলা পুলিশের কম্বল বিতরণ

প্রকাশিত সময় : ০৩:০০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২