শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামের বিপক্ষে ৯ উইকেটের জয় কুমিল্লার

ইমরুল কায়েস ও লিটন দাসের শতরানের জুটিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৯ উইকেটের জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এদিন ৮১ রানের ঝলমলে ইনিংস খেলেছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল। আর বল হাতে ৫ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান।

আজ বৃহস্পতিবার মিরপুর হোম অব ক্রিকেটে টস হেরে আগে ব্যাট করতে নামে চট্টগ্রাম। ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে চ্যাডউইক ওয়ালটনকে হারায় তারা। দ্বিতীয় উইকেটে ৬২ রান যোগ করেন আফিফ হোসেন ও উইল জ্যাকস। ২১ বলে ২৭ রান করে তানভীর ইসলামের বলে বোল্ড হন আফিফ। তিনি হাঁকান চারটি চার। জ্যাকসের সাথে ৪৭ রানের জুটি গড়ে বিদায় নেন শামীম হোসেন। শামীম করে ২২ বলে ২৬ রান করেন।

প্রথম ওভারে ১৪ রান খরচ করা মুস্তাফিজ শিকার করেন শামীমকে। একই ওভারে জ্যাকসকেও সাজঘরে পাঠান তিনি। নিজের পরের ওভারে ফিরেই মুস্তাফিজ শিকার করেন নাঈম ইসলাম ও বেনি হাওয়েলকে। মুস্তাফিজের টানা ১০টি বলের মধ্যেই চারটি উইকেট হারায় চট্টগ্রাম।

চট্টগ্রামের পক্ষে ফর্মের তুঙ্গে থাকা জ্যাকস করেন ৩৭ বলে ৫৭ রান। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও তিনটি ছক্কা। জ্যাকসের বিদায়ের পর আর লড়াই করতে পারেনি চট্টগ্রাম। মুস্তাফিজ নিজের শেষ ওভারে মেহেদী হাসান মিরাজকে শিকার করে প্রথমবারের মতো বিপিএলে পাঁচ উইকেট শিকার। বিপিএলে ১৫তম বোলার হিসেবে এই কৃতিত্ব গড়লেন মুস্তাফিজ। এটি তার টি-টুয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় পাঁচ উইকেট শিকার।

বৃষ্টির কারণে ১৮ ওভার ব্যাটিং করার সুযোগ পায় চট্টগ্রাম। ৮ উইকেটে সংগ্রহ করে ১৩৮ রান।

জয়ের লক্ষ্যে কুমিল্লার হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন ইমরুল ও লিটন দাস। দারুণ ব্যাটিংয়ে রান সংগ্রহ করতে থাকেন তারা। দুজনে মিলে গড়েন শতরানের জুটি। তাদের জুটি থেকে আসে ১৩৮ রান। ৩৭ বলে ৫৩ রান করেন লিটন। তার ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কা। ইমরুল অপরাজিত থাকেন ৬২ বলে ৮১ রান করে। অধিনায়কোচিত ইনিংসে ইমরুল হাঁকান ছয়টি চার ও পাঁচটি ছক্কা। ৯ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কুমিল্লা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চট্টগ্রামের বিপক্ষে ৯ উইকেটের জয় কুমিল্লার

প্রকাশিত সময় : ১০:৫৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২