মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্ধারিত সময়েই হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের পরীক্ষা

করোনা সংক্রমণের কারণে আরও দুই সপ্তাহ বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠানের চলতি ছুটি। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনেই যথাসময়ে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, করোনার বিস্তার রোধে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রয়েছে। এই ছুটি দুই সপ্তাহ বাড়িয়ে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের জানিয়েছেন, এই পরিস্থিতিতে কোনো বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষা বন্ধ না রেখে স্বাস্থ্যবিধি মেনে তা নেওয়ার সিদ্ধান্ত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নির্ধারিত সময়েই হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের পরীক্ষা

প্রকাশিত সময় : ০১:১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২