রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দু’বার বৃষ্টি দেখল ঢাকাবাসী

মাঘ মাস চলে এসেছে শেষ ভাগে। এরইমধ্যে ২৪ ঘণ্টায় দু’বার বৃষ্টি দেখল ঢাকাবাসী। আজ দুপুর সাড়ে ১২টার দিকে কালো মেঘে ঢেকে যায় আকাশ। তার কিছুক্ষণের মধ্যেই নামে ছিটেফোঁটা বৃ্ষ্টি।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়া অধিদপ্তর যে পূর্বাভাস দিয়েছিল তাতেও বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল।

ওই পূর্বাভাসে বলা হয়- রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে বৃহস্পতিবার রাতেও ঢাকাতে এক পশলা বৃষ্টি হয়েছে। সন্ধ্যা ছয়টার পর মিরপুর, উত্তরা, বাড্ডাসহ কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়।

এছাড়া দিনাজপুরে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ৩০ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দু’বার বৃষ্টি দেখল ঢাকাবাসী

প্রকাশিত সময় : ০৬:০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২