শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বৃষ্টিতে বরিশাল-সিলেটের ম্যাচ পন্ড

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৯তম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্সের। তবে বৃষ্টির কারণে কোনো বল মাঠে না গড়িয়েই পরিত্যক্ত হয়েছে ম্যাচটি।

দীর্ঘক্ষণ অপেক্ষা করেও খেলা শুরু করতে পারেননি ম্যাচ অফিসিয়ালরা। এমনকি টসও করা সম্ভব হয়নি। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। এতে সমান একটি করে পয়েন্ট পেয়েছে ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্স। চলমান আসরে ৬ ম্যাচে ৪ জয় নিয়ে অবস্থান করছিল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে বরিশাল। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৭ ম্যাচে বরিশালের পয়েন্ট বেড়ে হয়েছে দাঁড়িয়েছে ৯। এতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে সাকিব আল হাসানের দল।

অন্যদিকে বরিশালের চেয়ে ১ ম্যাচ কম খেলে মাত্র ১টি ম্যাচে জয় পেয়েছে সিলেট। এই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেও ৬ দলের পয়েন্ট টেবিলে এখনও দলটির অবস্থান তলানিতে, মোট পয়েন্ট মাত্র ৩।

দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও মিনিস্টার ঢাকা। যদিও এই ম্যাচেও বৃষ্টি হানা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বৃষ্টিতে বরিশাল-সিলেটের ম্যাচ পন্ড

প্রকাশিত সময় : ০৬:১৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২