রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে এসএমই অনলাইন সেল ক্যাম্পেইনের উদ্বোধন

দেশের সর্ববৃহৎ এসএমই অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডির বছরের সেরা এসএমই পণ্যের অফার ও ডিসকাউন্ট নিয়ে সারা দেশব্যাপী কার্যক্রম এসএমই স্যালুট বাংলাদেশ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে রাজশাহী বিভাগের সিল্ক সিটিতে “সিল্ক সিটিকে এসএমই স্যালুট” এর প্রথম কার্যক্রম এসএমই অনলাইন সেল ক্যাম্পেইন উদ্বোধন করা হলো। শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন নগর ভবন চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আয়োজনটির উদ্বোধন করেন।

এ সময় রাসিক মেয়র ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, দেশকে এগিয়ে নিতে তারা বিরাট ভূমিকা রাখছেন। বছরের সেরা ডিসকাউন্ট অফার নিয়ে সিল্ক সিটিতে কার্যক্রম শুরু করবার জন্য ঐক্য ডটকম ডট বিডিকে শুভকামনা জানান।

ঐক্য ডট কম ডট বিডিতে লেদার গুডস, প্রসাধনী, খাবার, গ্রোসারি আইটেম, বিউটি সোপ, চকোলেট, হোম ডেকর সহ বিভিন্ন পণ্যে বাই ১ গেট ১ অফার এবং ১০% থেকে ৩০% পর্যন্ত ডিসকাউন্ট অফার শুরু হয়েছে। এছাড়াও ঐক্য হেলথ এই কার্যক্রমের সাথে রাজশাহীর গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে ফ্রি মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেছে।

ঐক্য ডট কম ডট বিডির পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক তানভীর আহমেদ তানিম, মিজ সুরাইয়া আলম, মিজ জান্নাতুল ফেরদৌস তিথি এবং রাজশাহী ডেস্ক প্রধান মোজাফফর হোসেন মাসুম এবং জনাব জাকির হোসেন উপস্থিত ছিলেন। উদ্বোধনী আয়োজনে এসএমই উদ্যোক্তাবৃন্দও বেলুন উড়িয়ে উদ্বোধনী কার্যক্রমে অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে এসএমই অনলাইন সেল ক্যাম্পেইনের উদ্বোধন

প্রকাশিত সময় : ১১:৩৩:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২