শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইংল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতল ভারত

আবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ঢুকল ভারতের ঘরে। শনিবার ফাইনালে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ট্রফি জিতে নিল যশ ঢুলের দল। এই নিয়ে পাঁচ বার ট্রফি জিতল তারা। ২০০০, ২০০৮, ২০১২, ২০১৮-র পর আবার। চাপে পড়েও গিয়ে মাথা ঠান্ডা রেখে অসাধারণ খেললেন ভারতের ব্যাটাররা।

রাজ অঙ্গদ বাওয়া কি শুরুটা দেখে ভাবতে পেরেছিলেন দিনটা এমন হতে পারে? নিজেকে অলরাউন্ডার ভাবা হরিয়ানার ক্রিকেটার এখনও পর্যন্ত জীবনের সম্ভবত সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচে সব থেকে ভাল অলরাউন্ড পারফরম্যান্স উপহার দিলেন। প্রথমে বল হাতে ৩১ রানে ৫ উইকেট। তারপর ব্যাট হাতে চাপের মুখে ৩৫ রান। ফাইনালের রং একাই কেড়ে নিলেন তিনি। বাংলার রবি কুমারের কথাও ভুললে চলবে না। নিজের প্রথম এবং শেষ স্পেলে যে ধাক্কা ইংরেজ ব্যাটারদের দিলেন, তা ক্রিকেট সমর্থকদের মনে বহু দিন থেকে যেতে বাধ্য। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অপরাজিত থেকেই শেষ করল ভারত। একটি ম্যাচেও হারেনি তারা।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। তবে টম প্রেস্টের সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যায়। ম্যাচের শুরু থেকেই স্বপ্নের ছন্দে ছিলেন রবি কুমার। দ্বিতীয় ওভারেই তিনি তুলে নেন ওপেনার জ্যাকব বেথেলকে। রবির ভেতরে ঢুকে আসা বিষাক্ত বল বুঝতেই পারেননি জ্যাকব। বল সোজা গিয়ে তার প্যাডে লাগে। চতুর্থ ওভারে ফের সাফল্য। এবার রবির শিকার প্রতিযোগিতায় দারুণ ছন্দে থাকা টম প্রেস্ট। অফ স্টাম্পে থাকা হাফভলি বলে কাট করতে গিয়েছিলেন। বল ব্যাটের কানায় লেগে ঢুকে এসে উইকেট ভেঙে দেয়।

এরপর শুরু হয় রাজের জাদু। পরপর তিনি তুলে নেন জর্জ থমাস, উইলিয়াম লাক্সটন, জর্জ বেল এবং রেহান আহমেদকে। সামান্য কিছুটা প্রতিরোধ গড়ার পর ফেরেন অ্যালেক্স হর্টনও। ৯১ রানে ৭ উইকেট হারিয়ে তখন ধুঁকছে ইংল্যান্ড। ভারতের খুদেদের স্বপ্ন ছিল ইংল্যান্ডকে ১০০-র মধ্যে শেষ করে দেওয়ার। কিন্তু মাটি কামড়ে লড়াই চালিয়ে গেলেন দুই জেমস। একজন রিউ, অপরজন সেলস। দুই জেমসের মরণপণ লড়াইয়ে কিছুটা ব্যাকফুটে চলে গেলেন যশ ঢুলরা। অষ্টম উইকেটে দু’জনের জুটি ইংল্যান্ডকে লড়াইয়ে ফেরাল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইংল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতল ভারত

প্রকাশিত সময় : ০১:২৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২