রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাহানারা জামানের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সহধর্মিণী এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের মাতা মরহুমা জাহানারা জামানের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬.৩০টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার। দোয়া পরিচালনা করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক বারকুল্লাহ বিন দুরুল হুদা।

সভার সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বলেন, ১৯৭৫ সালের ৩রা নভেম্বরের পরবর্তী সময়ে জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সুযোগ্য সহধর্মিণী মরহুমা জাহানারা জামান অত্যন্ত বলিষ্ঠভাবে অসহায় অবস্থায় দুই ছেলে ও চার মেয়েকে শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে ও গরিমায় যোগ্য হিসেবে গড়ে তুলে প্রতিষ্ঠিত করতে কঠোর বাস্তবতার মুখোমুখি হয়েছেন। তবুও তিনি বিচলিত হননি। তারই ফলশ্রুতিতে আজ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং অন্যান্য সন্তান-সন্তুতিদের যোগ্য আসনে অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। আমরা মরহুমার বিধেহী আত্মার মাগফেরাত কামনা করি।

তিনি আরও বলেন, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের মৃত্যুর পর আত্মীয় স্বজনেরা কেউ তাঁর পরিবারের কোনরূপ খোঁজ খবর রাখেনি। মরহুমা জাহানারা জামান সকল বিপত্তিকে মোকাবিলা করে তাঁর ছেলেমেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন। তিনি কখনও তাঁর ছেলে-মেয়েকে বাবার অনুপস্থিতি অনুভব করতে দেন নি। তাঁর সন্তানদের প্রতিষ্ঠিত করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। আমরা তাঁর পরিবারের উন্নতি কামনা করি ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জাহানারা জামানের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত সময় : ১০:৪২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২