মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হবে সাংবাদিক পীর হাবিবুর রহমানকে

বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও খ্যাতিমান কলামিস্ট পীর হাবিবুর রহমান গতকাল শনিবার বিকেল ৪টার কিছু পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ রোববার সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য বেলা সাড়ে ১১টায় তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবে তাঁর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

পরে বাদ জোহর পীর হাবিবুর রহমানের মরদেহ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নেওয়া হবে।

এরপর বিকাল ৩টায় মরদেহ তার প্রিয় কর্মস্থল বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে নেওয়া হবে। আগামীকাল সোমবার দুপুর ১২টায় সুনামগঞ্জ পৌর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে পীর হাবিবুর রহমানের মরদেহ। এরপর বাদ জোহর সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদে এবং নিজ গ্রাম মাইজবাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন পীর হাবিবুর রহমান।

এর আগে, গতকাল শনিবার বাদ এশা রাজধানীর উত্তরা ৪ নং সেক্টর পার্ক জামে মসজিদে কলামিস্ট পীর হাবিবুর রহমানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পীর হাবিবুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ প্রতিদিন পরিবার গভীরভাবে শোকাভিভূত। তারা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি ও সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, বরেণ্য সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের জন্ম ১৯৬৪ সালের ১৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জ শহরে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হবে সাংবাদিক পীর হাবিবুর রহমানকে

প্রকাশিত সময় : ১২:৩৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২