বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে নতুন করে আরো ৩৯ জন করোনায় আক্রান্ত,শনাক্তের হার ১৬.২ শতাংশ 

মৌলভীবাজারে আরো ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের ২৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৩৯ জনের ফল পজিটিভ আসে। শনাক্তের হার ১৬ দশমিক ২ শতাংশ। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৬৮৯ জনে।
নতুন শনাক্তের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নমুনা প্রদানকারী ৯ জন, শ্রীমঙ্গলে ১ জন, কুলাউড়ায় ১২ জন, সদরে ২ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ৬ জন, রাজনগরে ৪ জন এবং জুড়ীতে ৩ জন রয়েছেন।
মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ জন। এতে করে জেলায় করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৬২৪ জন।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬ জন। করোনা সংক্রমিত হয়ে হাসপাতাল ছাড়াও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৮৬৯ জন। মৌলভীবাজারে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে ৭২ জন মারা গেছেন। এদের মধ্যে ২৪ জন বাড়িতে এবং ৪৮ জন হাসপাতালে মৃত্যুবরণ করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

মৌলভীবাজারে নতুন করে আরো ৩৯ জন করোনায় আক্রান্ত,শনাক্তের হার ১৬.২ শতাংশ 

প্রকাশিত সময় : ০৭:৫৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২