বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আরও ৪৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৬৭০ জনে। গত বছরের ১৫ সেপ্টেম্বরের পর এটি সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ওইদিন মৃত্যু হয়েছিল ৫১ জনের।

একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩৫৪ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২০ দশমিক ৩ শতাংশে। দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ লাখ ৭৯ হাজার ২৫৫জনে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ৮০০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ২২ হাজার ৮৫৭ জন।

আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৮৭৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪১ হাজার ৬৯৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ০৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৭ শতাংশ।

মারা যাওয়াদের মধ্যে ২৬ জন পুরুষ, ১৭ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১৫ জন। চট্টগ্রামে ১১, রাজশাহীতে ২, খুলনায় ১৩, রংপুরে ১ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আরও ৪৩ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ১১:৪৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২