আগামীকাল বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাসের পাইপ লাইনের কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সাথে কিছু এলাকায় গ্যাসের চাপও কম থাকতে পারে বলে জানিয়েছে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (তিতাস গ্যাস)।
মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় বুধবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে তা হচ্ছে- মানিকনগর, ধলপুর, গোপীবাগ, গোলাপবাগ, আর কে মিশন রোড, অভয়দাস লেন, কে এম দাস লেন, স্বামীবাগ, হাটখোলা রোড, দয়াগঞ্জ, টিকাটুলি, ওয়ারী, নবাবপুর, বলদা গার্ডেন, বনগ্রাম, উত্তর কমলাপুর, দক্ষিণ কমলাপুর, জসিম উদ্দীন রোড।
সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশিন কোম্পানি লিমিটেড দুঃখ প্রকাশ করেছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 





















