শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় মৃত্যুশূন্য ২৪ ঘণ্টায় শনাক্ত ৪০

বগুড়ায় গত ২৪ ঘণ্টার ব্যবধানে ২৬১টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪০ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ১৫ দশমিক ৩২ শতাংশ। একই সময়ে করোনায় ও উপসর্গে কোনো মৃত্যুর ঘটনা নেই।

বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত বগুড়ায় করোনায় নতুন কোনো মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু সংখ্যা ৮০৭ জনেই অপরিবর্তিত আছে। মৃতদের মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৯৯ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বগুড়ার একজনের মৃত্যু হয়েছে। এতে করোনায় মৃতদের মধ্যে মোট বগুড়ার বাসিন্দা দাঁড়ায় ৭০০ জনে। তবে মৃত্যুর এই তালিকায় করোনা উপসর্গ নিয়ে মৃতরা নেই।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৭২ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৭ জন। তাদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ৪০, মোহাম্মদ আলী হাসপাতালে ২৫, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১০ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন চিকিৎসাধীন।

জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া গতকালের (মঙ্গলবার) তথ্যমতে, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৩৫৪টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৬৭ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ছিল ১৮ দশমিক ৯৩ শতাংশ। একই সময়ে করোনায় আক্রান্ত দুজনের মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বগুড়ায় মৃত্যুশূন্য ২৪ ঘণ্টায় শনাক্ত ৪০

প্রকাশিত সময় : ০৭:৫৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২