বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রামেক হাসপাতালে আরো তিনজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, রামেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় নওগাঁ ও নাটোরের একজন করে মারা গেছেন। করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় রাজশাহীর একজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় আইসিইউতে একজন এবং ২৯/৩০ নম্বর ওয়ার্ডে দুজন রোগী মারা গেছেন। এর মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তিনজনের দুজনের বয়স ৬১ বছরের ওপরে। আরেকজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে।

এদিকে, ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৫৮ জন রোগী। একদিন আগেও এ সংখ্যা ছিল ৬০। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪৬ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৪ জন। করোনা ধরা পড়েনি ভর্তি একজনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন সাতজন। এ একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন।

বর্তমানে রাজশাহীর ৩০ জন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নওগাঁর ৯ জন, নাটোরের ১০ জন, পাবনার একজন, কুষ্টিয়ার একজন, চুয়াডাঙ্গার একজন, সিরাজগঞ্জের একজন ও ঝিনাইদহের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এর আগে, বুধবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২০ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। একই দিনে রামেক ল্যাবে ৩৭২টি নমুনা পরীক্ষায় ৯৬ জনের করোনা ধরা পড়েছে। রাজশাহীর ১৭৭টি নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা শনাক্তের হার ২২ দশমিক ২২ শতাংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘বলিউডে বহুবার অসম্মানজনক আচরণের মুখোমুখি হয়েছি’

রামেক হাসপাতালে আরো তিনজনের মৃত্যু

প্রকাশিত সময় : ০১:০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২