রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

সিরাজগঞ্জে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই সাইদুল ইসলাম (৩২) মারা গেছেন। শনিবার (১২ ফেব্রুয়ারি) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।

নিহত সাইদুল ইসলাম কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের বীর ভদ্রঘাট পশ্চিমপাড়ার ইয়াসিন আলীর ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত রোববার (৬ ফেব্রুয়ারি) বিকালে সাইদুল তার মামাতো ভাই আরমান আলীর জমি থেকে ঘাস কেটে তার ছাগলকে খাওয়ান। বিষয়টি আরমান আলী জানার পর তার ফুফাতো ভাই সাইদুলের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিবাদে জড়িয়ে পড়েন। এ ঘটনায় দুজনের মধ্যে মারামারি হয়। আরমান আলীর লাঠির আঘাতে গুরুতর আহত হন সাইদুল ইসলাম।

সাইদুল ইসলামকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

প্রকাশিত সময় : ০৩:১৪:০২ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২