রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রেম বঞ্চিত সংঘের কমিটি গঠন, সভাপতি রাজু সহ-সভাপতি নবী আলম

কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে সিংগেলদের ঐতিহ্যবাহী ও বহুল জনপ্রিয় সংগঠন বাংলাদেশ প্রেমবঞ্চিত সংঘের কমিটি গঠিত হয়েছে। সোমবার (১৪ই ফেব্রুয়ারী) প্রেমবঞ্চিত সংঘের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনুমতিক্রমে ২০২২-২৩ বর্ষের ১ বছর মেয়াদি কমিটি গঠন করা হয়।

কমিটিতে সভাপতি পদে মনোনীত হয়েছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সাবেক শিক্ষার্থী রাজু আহম্মেদ, সহ-সভাপতি মনোনীত হয়েছেন রাজশাহী কলেজ হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী মোঃনবী আলম এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী সাফায়াত জাহান।

এছাড়াও অন্যান্যদের মধ্যে রয়েছে, যুগ্ম সাধারণ সম্পাদক- আলামীন খান, সাঙ্গঠনিক সম্পাদক- দূর্জয়, সহ সাঙ্গঠনিক সম্পাদক- জজ, অর্থ সম্পাদক- স্বাধীন, প্রচার সম্পাদক- নুসরাত জাহা নুসু, দপ্তর সম্পাদক- মাহীর, নারী বিষয়ক সম্পাদক- মেহেদি হাসান হৃদয়, হেদায়েত ও তাবলিগ বিষয়ক সম্পাদক- তিতাস ইসলাম (সবুজ), গ্রুপ স্টাডি বিষয়ক সম্পাদক- আরিফুল ইসলাম (রুদ্র), ডেটিং প্রতিরোধ সম্পাদক- শোভন, গিফট আটকানো সম্পাদক- সজল, প্রেমপত্র, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমু বন্ধ সম্পাদক- রিংকু প্রমুখ।

আগামী তিন দিবসের মধ্যে সদস্য সংগ্রহ এবং পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ প্রেম বঞ্চিত সংঘ চারঘাট উপজেলা শাখার সহ-সভাপতি নবী আলম বলেন, “প্রেমের নামে আজ দেশে অশ্লীলতা, নোংরামী, ভন্ডামী শুরু হয়েছে এ থেকে চারঘাট বাসীকে সব সময় মুক্ত রাখতে চাই। পুঁজিবাদী প্রেম করে যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের তীব্র নিন্দা জানাচ্ছি। প্রেমের সুষম বন্টন নিশ্চিত করে এর পবিত্রতা রক্ষা করতে হবে।”

তিনি আরো বলেন, আমরা মনে করি, প্রতিটি মানুষের জীবনে প্রেম-ভালোবাসা দরকার। প্রেম ভালোবাসা না থাকায় অনেকেই হতাশায় ভুগছে। এই হতাশার কারণে অনেকেই আবার আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আমরা এসব বিষয়ের প্রতিকার চাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রেম বঞ্চিত সংঘের কমিটি গঠন, সভাপতি রাজু সহ-সভাপতি নবী আলম

প্রকাশিত সময় : ১১:০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২