রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে  ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার 

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হামরকোনা গ্রামের মৃত আব্দুল তাহীদ ওরফে তাহির মিয়ার ছেলে ওয়াহিদুল মিয়া (২৮) ।
  রবিবার ১৩ ফেব্রুয়ারী সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ইফতেখার ইসলামের নেতৃত্বে এ এস আই মোশাহিদ কামাল,এএসআই ইসমাইল হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শেরপুর বাজার থেকে ওয়াহিদুল মিয়াকে ৪২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত  করে শেরপুর পুলিশ ফাঁড়ির এস আই ইফতেখার ইসলাম বলেন- আটককৃত মাদক ব্যবসায়ী ওয়াহিদুল মিয়াকে মৌলভীবাজার থানা হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারে  ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার 

প্রকাশিত সময় : ১০:৫০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২