রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীর ‘উত্তরা প্রতিদিন’র প্রধান সম্পাদক বাবলু আর নেই

রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক উত্তরা প্রতিদিনের প্রধান সম্পাদক ও রাজশাহী সিটি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এ কে এম আব্দুল্লাহ আল মাহমুদ ওরফে বাবলু আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকালে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি দীর্ঘ প্রায় চার বছর দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ৫২ বছর বয়সে তিনি চিকিৎসারত অবস্থায় মারা যান।

এদিকে সাংবাদিক বাবলুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এক শোক বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এদিকে সাংবাদিক বাবলুর মৃত্যুতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। আরইউজের সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তানজিমুল হক এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন। তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিদেহী শোক প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, সাংবাদিক বাবলু ১৯৮৮ সাল থেকে সাংবাদিকতা শুরু করেন। এরপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি সাংবাদিকতায় ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীর ‘উত্তরা প্রতিদিন’র প্রধান সম্পাদক বাবলু আর নেই

প্রকাশিত সময় : ০৩:১৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২