রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কলেজ ছাত্রীকে পুরান ঢাকা থেকে তুলে নিয়ে ৪ দিন ধরে গণধর্ষণ!

পুরান ঢাকার এক কলেজ ছাত্রী। কিন্তু রাস্তায় বের হলে তাকে শুভ ও আলামিন নামের দুই যুবক তুলে নিয়ে যায়। এরপর অজ্ঞাত স্থানে নিয়ে টানা চারদিন তাকে গণধর্ষণ করে সেই দুই যুবক।

বুধবার সন্ধ্যায় ওই ছাত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

একাদশ শ্রেণিতে পড়ুয়া ভিকটিম ওই ছাত্রী জানান, গত ১২ ফেব্রুয়ারি সকাল ১০টায় প্রাইভেট পড়তে যাওয়ার জন্য তিনি বাসা থেকে বের হন। পথে লালবাগের ১০ নম্বর গলিতে পৌঁছলে শুভ ও আলামিন নামের দুইজন তাকে তুলে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। সেখানে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাকে টানা ধর্ষণ করে ওই দুইজন।

শুভ ও আলামিন মিলে গত চার দিন ধরে তার ওপর বর্বর নির্যাতন চালানোর পর আজ (বুধবার) বিকাল পৌনে ৩টার দিকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে তাকে ফেলে যায় বলে জানান ওই কলেজছাত্রী।

জানা গেছে, টিএসসি এলাকায় এক পথচারীকে ঘটনার কথা জানান ওই ছাত্রী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান ওই পথচারী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, শাহবাগ থানাধীন এলাকা থেকে ওই কলেজছাত্রীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। বিষয়টি আমরা শাহবাগ থানাকে অবহিত করেছি। বিষয়টি তারা দেখছে। এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কলেজ ছাত্রীকে পুরান ঢাকা থেকে তুলে নিয়ে ৪ দিন ধরে গণধর্ষণ!

প্রকাশিত সময় : ১১:১৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২