রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে করোনায় আরো চারজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত তারা মারা যান।

মৃতদের মধ্যে দুজন রাজশাহী জেলার বাসিন্দা। এছাড়া একজন নাটোর এবং একজন জয়পুরহাট জেলার বাসিন্দা। করোনা সংক্রমণ নিয়ে তারা রামেক হাসপাতালে ভর্তি ছিলেন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত একদিনে রামেক হাসপাতালে করোনা নিয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। এ চারজনই হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। এর মধ্যে একজন নারী আর বাকি তিনজন পুরুষ। চারজনের মধ্যে দুজনের বয়স ৬১ বছরের ওপরে। এছাড়া একজনের বয়স ৫১ থেকে ৬০ এবং একজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে।

এদিকে, ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৩৯ জন রোগী। একদিন আগেও এ সংখ্যা ছিল ৩৮ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৪ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আটজন। করোনা ধরা পড়েনি ভর্তি সাতজনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন পাঁচজন। এ একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন।

বর্তমানে রাজশাহীর ১৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮ জন, নওগাঁর ৬ জন, নাটোরের ৩ জন, পাবনার ৩ জন, চুয়াডাঙ্গার একজন, মেহেরপুরের একজন ও জয়পুরহাটের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এর আগে মঙ্গলবার রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। একই দিনে রামেক ল্যাবে ৪৫৩টি নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা ধরা পড়েছে।

রাজশাহীর ১২৩টি নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। জেলায় করোনা শনাক্তের হার ৮ দশমিক ১৩ শতাংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে করোনায় আরো চারজনের মৃত্যু

প্রকাশিত সময় : ১১:৪১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২