বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার আভাস

সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা পড়তে পারে।

বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। পূর্বাভাসে বলা হয়, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী তিন দিনে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে।

বুধবার তেঁতুলিয়ায় সর্বোনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ ছাড়া মঙ্গলবার ফেনী, সিলেট ও টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পূর্বাভাসে আরও বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বুধবার সকাল থেকে ঢাকায় উত্তর-পশ্চিম অথবা উত্তর দিক থেকে ঘন্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

বুধবার সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৫ শতাংশ। ঢাকায় বুধবার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে এবং বৃহস্পতিবার সূর্যোদয় ভোর ৬টা ৩০ মিনিটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার আভাস

প্রকাশিত সময় : ০৪:৪৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২