মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

একুশে পদক পেলেন ২৪ বিশিষ্ট নাগরিক

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের ২৪ জন বিশিষ্ট নাগরিককে ২০২২ সালের একুশে পদক দেওয়া হয়েছে। আজ রবিবার সকালে তাদের হাতে পদক তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে একুশে পদক-২০২২ প্রদান অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

এবার একুশে পদক পেয়েছেন ভাষা আন্দোলনে মোস্তফা এম এ মতিন (মরণোত্তর) ও মির্জা তোফাজ্জল হোসেন (মরণোত্তর)। শিল্পকলায় (নৃত্যে) জিন্নাত বরকতউল্লাহ। সংগীতে নজরুল ইসলাম বাবু (মরণোত্তর), ইকবাল আহমেদ ও মাহমুদুর রহমান বেণু। অভিনয়ে খালেদ মাহমুদ খান (মরণোত্তর), আফজাল হোসেন ও মাসুম আজিজ। মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. মতিউর রহমান, সৈয়দ মোয়াজ্জেম আলী (মরণোত্তর), কিউ এ বি এম রহমান ও আমজাদ আলী খন্দকার। সাংবাদিকতায় এবার একুশে পদক পেয়েছেন এম এ মালেক।

বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদক পেয়েছেন মো. আনোয়ার হোসেন। শিক্ষায় অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ। সমাজসেবায় এস এম আব্রাহাম লিংকন ও সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের। ভাষা ও সাহিত্যে একুশে পদক পেয়েছেন কবি কামাল চৌধুরী ও ঝর্ণা দাশ পুরকায়স্থ। গবেষণায় একুশে পদক পেয়েছেন মো. আবদুস সাত্তার মণ্ডল, মো. এনামুল হক (দলগত হিসেবে তিনি দলনেতা), সাহানাজ সুলতানা (দলগত) ও জান্নাতুল ফেরদৌস (দলগত)।

মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে সরকার ১৯৭৬ সাল থেকে প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দিয়ে আসছে। ‘একুশে পদক’ দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

একুশে পদক পেলেন ২৪ বিশিষ্ট নাগরিক

প্রকাশিত সময় : ০৩:১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২