মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জয় বাংলাকে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত

জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। রবিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, মন্ত্রিসভায় বৈঠকে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা ও প্রচারের সিদ্ধান্ত হয়েছে। শিগগির এব্যাপারে প্রজ্ঞাপণ জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

তিনি আরও বলেন, সকল সাংবিধানিক পদ, সরকারি, বেসরকারি অফিসে কর্মরতদের বক্তব্যে জয় বাংলা স্লোগান দিতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি, সভা সেমিনারে, সমাবেশে জয় বাংলা স্লোগান ব্যবহার করতে হবে।

উল্লেখ্য, ২০১৭ সালে ড. বশির আহমেদ ও ২০১২ সালে আব্দুল বাতেন ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করার জন্য হাইকোর্টে রিট আবেদন করেন। এরপর ২০২০ সালের ১৯ মার্চ বিচারপতি এফ আর এম নাজমুন আহসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের দ্বৈত বেঞ্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান করার রায় দেয়। তিন মাসের মধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করার নির্দেশনা থাকলেও তা হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জয় বাংলাকে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত

প্রকাশিত সময় : ০৪:১২:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২