রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিঃসঙ্গতা ঘোচাতে বিয়ের পিঁড়িতে আশ্রয়ণ প্রকল্পের বৃদ্ধ-বৃদ্ধা

বরিশালের বানারীপাড়া উপজেলায় নিজেদের নিঃসঙ্গতা ঘোচাতে আশরাফ ‍আলী ব্যাপারী (৬২) নামে এক বৃদ্ধকে বিয়ের করেছেন এক বৃদ্ধা। গতকাল শনিবার রাতে উপজেলার চাখার ‍ইউনিয়নের সোনাহার গ্রামে খুব ধুমধাম করেই তাদের বিয়ে সম্পন্ন হয়। আর তাদের বিয়েতে উপস্থিত ছিলেন গ্রামের প্রায় হাজারখানেক মানুষ।

জানা গেছে, দুজনই প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। এর আগে বিয়ে করা হয়ে ওঠেনি বৃদ্ধ আশরাফ ‍আলী ব্যাপারীর। আর বৃদ্ধা বানু বেগমের (৫৪) স্বামী অনেক আগেই মারা গেছেন। একমাত্র মেয়েও নিজের স্বামী-সংসার নিয়ে ব্যস্ত।

চাখার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবুল হক টুকু জানান, বিয়ে না করায় বৃদ্ধ বয়সে বেশ একাকিত্বের জীবন কাটাতেন আশরাফ ‍আলী। অপরদিকে একই প্রকল্পের বাসিন্দা মোসাম্মৎ বানু বেগমের স্বামী মারা যাওয়ার পর মেয়ে ও মেয়ে জামাইয়ের সঙ্গে থাকলেও নিঃসঙ্গ জীবন কাটাতেন। এর মধ্যে ‍উভয়ের মাঝে প্রণয়ের সম্পর্ক গড়ে ‍ওঠে। অবশেষে পরিবারের সম্মতিতে গতকাল শনিবার রাতে এক লাখ এক টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়। যার মধ্যে নগদ ৫০ হাজার টাকা পরিশোধও করেন ওই বৃদ্ধ। ‍এমন ‍আয়োজনে বিয়ে দেখতে ভিড় করেন গ্রামবাসী। তিনি আরও বলেন, ‍এই বিয়ের মধ্য দিয়ে আশ্রয়ণ প্রকল্পে প্রেমের দৃষ্টান্ত স্থাপন হয়েছে। সবাই তাদের ‍এই বিয়েতে খুশি।

এদিকে, বিয়ের অনুষ্ঠানের আগেই আশ্রয়ণ প্রকল্পে সাজানো হয়েছে বৃদ্ধের ঘর। জীবনের শেষ দিনগুলো যাতে ভালো কাটে, এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এ নবদম্পতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নিঃসঙ্গতা ঘোচাতে বিয়ের পিঁড়িতে আশ্রয়ণ প্রকল্পের বৃদ্ধ-বৃদ্ধা

প্রকাশিত সময় : ০৪:০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২