মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীকে তালাক দিয়ে কৃষকের আত্মহত্যা

পিরোজপুরের নাজিরপুরে স্ত্রীকে তালাক দেওয়ার পর এক কৃষক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। নিহতের নাম মো. মহাসিন মল্লিক। তিনি উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের বাসিন্দা। আজ রোববার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

পরিবার ও থানা সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী আনজিলা বেগমকে মৌখিকভাবে তালাক দেন মাসিন। পরে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। সকালে প্রতিবেশীরা মহসিনের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় প্রতিবেশীরা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. মাহিদুল ইসলাম। তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

স্ত্রীকে তালাক দিয়ে কৃষকের আত্মহত্যা

প্রকাশিত সময় : ০৯:১৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২