শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বুস্টারে অ্যান্টিবডি বাড়ে পাঁচগুণ: বিএসএমএমইউ

করোনা প্রতিরোধে টিকার বুস্টার ডোজ দেওয়ার পর মানুষের শরীরে পাঁচ গুণ অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। টিকা গ্রহণকারী ২২৩ জনের ওপর চালানো এক গবেষণায় এ তথ্য উঠে আসে বলে জানানো হয়েছে। টিকা গ্রহণকারী ২২৩ জনের ওপর চালানো এক গবেষণায় এ তথ্য উঠে আসে বলে জানানো হয়েছে। আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, প্রথম ধাপে টিকা নেওয়ার পর ৯৮ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। যারা টিকা নেওয়ার আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন তাদের শরীরে তুলনামূলক বেশি অ্যান্টিবডি পাওয়া গেছে। প্রথম ডোজ টিকা নেওয়ার ৬ মাসের মধ্যে অধিকাংশ মানুষের ক্ষেত্রেই অ্যান্টিবডির পরিমাণ হ্রাস পেয়েছে। বুস্টার ডোজ দেওয়ার পর ওইসব মানুষের শরীরেই অ্যান্টিবডি তৈরি হয়েছে। এসব মানুষদের রক্তের প্যারামিটারগুলোতেও কোনো পরিবর্তন হয়নি। তিনি আরও বলেন, করোনা প্রতিরোধে বুস্টার ডোজ নেওয়ার প্রয়োজনীয়তা ও কার্যকারিতার প্রমাণ এ গবেষণার প্রাপ্ত তথ্যে পাওয়া যায়। ভবিষ্যতে নির্দিষ্ট সময় অন্তর বুস্টার ডোজ প্রয়োগের প্রয়োজনীয়তা যাচাইয়ের জন্য সমসাময়িক গবেষণারও প্রয়োজন রয়েছে।

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, এই গবেষণায় অংশগ্রহণকারীদের অধিকাংশই স্বাস্থ্য সেবাদানের সঙ্গে জড়িত ছিলেন। অর্ধেকের বেশি অংশগ্রহণকারী আগে থেকেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানিসহ অন্যান্য রোগে ভুগছিলেন। তবে এ ধরনের রোগের কারণে অ্যান্টিবডি তৈরিতে কোনো বাধা সৃষ্টি করতে পারেনি। ৪২ শতাংশ অংশগ্রহণকারী টিকা নেওয়ার পর তাদের শরীরে মৃদু পার্শ্ব প্রতিক্রিয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু রক্ত জমাট বাধা বা অন্য কোনো জটিল পার্শ্ব প্রতিক্রিয়া গবেষণাকালীন সময়ে কারো শরীরে পরিলক্ষিত হয়নি।

প্রতিবেদনে বলা হয়, গবেষণায় দুই ডোজ টিকা নেওয়ার ১ মাস পর, ৬ মাস পর এবং বুস্টার ডোজ নেওয়ার ১ মাস পর শরীরে করোনাভাইরাসের বিরুদ্ধে তৈরি অ্যান্টিবডির মাত্রা পরিমাপ করা হয়। এ প্রক্রিয়ায় ২২৩ জন অংশগ্রহণকারীর ক্ষেত্রে দুই ডোজ টিকা নেওয়ার ১ মাস পর এবং তার মধ্যে ৩০ জনের দুই ডোজ নেওয়ার ৬ মাস পর ও বুস্টার ডোজ নেওয়ার ১ মাস পর অ্যান্টিবডির মাত্রা পরিমাপ করা হয়। করোনাভাইরাসে বিশ্বব্যাপী এ পর্যন্ত ৪২ কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ৬০ লাখ। বাংলাদেশে এ পর্যন্ত প্রায় ২০ লাখ মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রায় ২৯ হাজার মানুষ মারা গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বুস্টারে অ্যান্টিবডি বাড়ে পাঁচগুণ: বিএসএমএমইউ

প্রকাশিত সময় : ০৯:১৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২