শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশে করোনাভাইরাসে আক্রান্ত ১০ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫ জনে।

একই সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৫১৬ জন। দেশে এখন পর্যন্ত মোট ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৪৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৩৩ লাখ ১১ হাজার ২১৯টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক পাঁচ তিন শতাংশ।

এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৫৯ জন। এর ফলে করোনা থেকে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা পৌঁছেছে ১৭ লাখ ৮৬ হাজার ১৪৬ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন নারী। তাদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৩ জন করে, রংপুর বিভাগে ২ জন এবং খুলনা ও সিলেট বিভাগে ১ জন করে মারা গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দেশে করোনাভাইরাসে আক্রান্ত ১০ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ১০:৪২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২