সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শাহজালালে ৩৬ পিস স্বর্নের বারসহ এভিয়েশন কর্মী আটক

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৬ পিস সোনার বারসহ মো. সুরুজ্জামান নামে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন কর্মীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ ইউনিট।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা কাস্টম হাউসের উপ কমিশনার মো. সানোয়ারুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুরুজ্জামানের বিরুদ্ধে ফৌজদারি এবং কাস্টম আইনে ব্যবস্থা নেয়া হবে। মো. সুরুজ্জামান বেবিচকে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। বিমানবন্দরে চোরাচালানে সহায়তা করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। আটক সোনার বাজার মূল্য ২ কোটি ৬৬ লাখ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

শাহজালালে ৩৬ পিস স্বর্নের বারসহ এভিয়েশন কর্মী আটক

প্রকাশিত সময় : ০৪:২৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২