শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভাইয়েকানোর মাঠে রিয়ালের কষ্টার্জিত জয়

ভাইয়েকানোর মাঠে রিয়ালের জয়টা অর্জিত হয়েছে কষ্টার্জিতভাবে। ভায়োকানোর বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। তবে এ জয়ে শীর্ষস্থান আরো মজবুত হলো কার্লো আনচেলত্তির শিষ্যদের। দলের জয়সূচক গোলটি করেছেন করিম বেনজেমা।

ম্যাচের শুরু থেকে রিয়াল মাদ্রিদের শুরুর চাপ সামলে পাল্টা আক্রমণে ভীতি ছড়াল রায়ো ভাইয়েকানো। দুই দলের মুহুর্মুহু আক্রমণে ম্যাচ জুড়ে দুই গোলরক্ষক ভীষণ ব্যস্ত ছিল। কিন্তু তাতেও গোলের দেখা আর মেলে না।

৮৩তম মিনিটে ভিনিসিয়াসের সঙ্গে ওয়ান-টু পাসে ডি-বক্সে ঢুকে পড়েন বেনজেমা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পাসে ছয় গজ দূর থেকে জাল খুঁজে নেন ফরাসি তারকা।

এর আগে প্রথমার্ধে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি অফসাইডের কারণে কাসেমিরোর একটি গোল বাতিল করে। ঘরের মাঠে রায়োও চেপে ধরেছিল রিয়ালকে। বেশ কয়েকটি সুযোগও হাতছাড়া হয় তাদের।

গোলের আটটি সুযোগ পেয়েছিলেন ফরোয়ার্ড সের্গি গার্দিওলা। তার মধ্যে কয়েকটি হেডে। আর অস্কার ত্রেজো ও আলভারো গার্সিয়াকে দুর্দান্ত সেভে হতাশ করেন রিয়ালের গোলরক্ষক থিবু কোর্তোয়া।

পুরোনো ক্লাবের বিপক্ষে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন রিয়াল কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে গোলরক্ষক লুকা জিদান। আঙুলের ডগায় চমৎকার সেভে মার্কো আসানসিওকে হতাশ করেন তিনি। এই জয়ে রিয়ালের ২৬ ম্যাচে ১৮ জয় ও ৬ ড্রয়ে তাদের পয়েন্ট ৬০। এক ম্যাচ কম খেলা সেভিয়া ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে। সমান ২৫ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল বেতিস। ২৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে চতুর্থ বার্সেলোনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভাইয়েকানোর মাঠে রিয়ালের কষ্টার্জিত জয়

প্রকাশিত সময় : ০৩:১৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২