বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আজ ডায়াবেটিস সচেতনতা দিবস

আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) ডায়াবেটিস সচেতনতা দিবস। একই সঙ্গে দিনটি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) ৬৬তম প্রতিষ্ঠা দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য হলো, ‘ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও করোনা প্রতিরোধে সচেতন হোন। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করবে বাডাস

বারডেম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দিনব্যাপী নানা কর্মসূচির পাশাপাশি সমিতির অন্যান্য অঙ্গ-প্রতিষ্ঠান ও বিভিন্ন জেলায় অবস্থিত অধিভুক্ত সমিতিগুলোও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।

দিবসটি পালন উপলক্ষে নানা কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল সাড়ে ৮টায় বারডেম কার পার্কিংয়ের নিচ থেকে টেনিস ক্লাবের গেট পর্যন্ত স্লোগান সংবলিত প্লাকার্ড হাতে অবস্থান। বেলা সাড়ে ১১টায় বারডেম অডিটোরিয়ামের তৃতীয় তলায় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
এছাড়া সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বারডেম ক্যাম্পাস, এনএইচএন ও বিআইএইচএসর’র বিভিন্ন কেন্দ্রসংলগ্ন স্থানে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় করা হবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের চতুর্থ তলায় হ্রাসকৃত মূল্যে হার্ট ক্যাম্পের আয়োজন করা হবে বলে জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আজ ডায়াবেটিস সচেতনতা দিবস

প্রকাশিত সময় : ০৩:৫৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২