সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীর অটো-গ্যারেজে অগ্নিকান্ড লাখ টাকা ক্ষতি

বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে নগরীর কয়েরদাঁড়া বড় মসজিদের সামনে মা আমেনা অটোসেন্টার নামের নগরীর একটি অটো গ্যারেজে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০১ মার্চ) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে গ্যারেজে থাকা অটোরিকশা ও চার্জার রিকশা পুড়ে যায়।

এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই দুর্ঘটনা প্রসঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মা আমেনা অটোসেন্টার নামের অটোগ্যারেজে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে প্রায় ৪০টি চার্জার রিকশা ও ৭টি অটো রিকশা পুড়ে গেছে। দুর্ঘটনায় প্রায় ৫০লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দল দ্রুত ঘটনাস্থলে পৌছায় ক্ষয়-ক্ষতি কম হয়েছে নইলে আরো বেশী ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিলো বলে জানান তিনি।

অটো গ্যারেজের মালিক নাদিম হোসেন জানান, বিদ্যুতের শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহী মহানগরীর অটো-গ্যারেজে অগ্নিকান্ড লাখ টাকা ক্ষতি

প্রকাশিত সময় : ০৪:৩৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২