মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে

আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ বুধবার (২ মার্চ) সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

এছাড়া সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আজ শ্রীমঙ্গলে সর্বোনিন্ম তাপমাত্রা ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

গতকাল টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণপূর্ব বাঙ্গোপসাগর এবং এর কাছাকাছি দক্ষিণ আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

আজ সকাল থেকে ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৪ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৬ টা ১৯ মিনিটে।সূত্র-বাসস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে

প্রকাশিত সময় : ০৩:১৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২