সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে হিরু প্রামাণিক (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার সুতারপার এলাকায় দাড়ির বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশের গলায় গামছা ও রশি জড়ানো ছিল। হিরু উপজেলার ধানাইদহ পূর্বপাড়ার বিদ্যুৎ প্রামাণিকের ছেলে

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিলের জমিতে কাজ করতে এসে স্থানীয় কৃষক তার মৃতদেহ দেখতে পেয়ে অন্যদের জানায়। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, হিরু একজন মাদকসেবী এবং বড়াইগ্রাম থানায় তার নামে দুইটি চুরির মামলা রেকর্ডভুক্ত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নাটোরে বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত সময় : ০৩:২৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২