মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ক্রেতা সেজে এক মুদি দোকানে অভিযান ,৮০০ লিটার তেল রেখে সংকট সৃষ্টির চেষ্টা

ক্রেতা সেজে এক মুদি দোকানে অভিযান

রাজশাহীতে ক্রেতা সেজে এক মুদি দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ৮০০ লিটার বোতলজাত সয়াবিন লুকিয়ে রেখে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার (৬ মার্চ) দুপুর দেড়টার দিকে নগরীর হাদীর মোড় এলাকার শাহাবুদ্দিন স্টোরে এ অভিযান চালায় রাজশাহী বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিষয়টি নিশ্চিত করে বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেছেন, হাদীর মোড়ের শাহাবুদ্দিন স্টোর নামের ঐ দোকানে সকল পণ্য থাকলেও সয়াবিন তেল নেই।

কারণ জানতে চাইলেও উত্তর দিতে পারেননি দোকান মালিক জুয়েল রানা। সুবিশাল দোকানে সয়াবিন তেল নেই বিষয়টি সন্দেহজনক হওয়ায় আশপাশের লোকজনের দাবির প্রেক্ষিতে গোডাউন দেখতে চাওয়া হয়। তিনি আরও বলেন, দোকানের বিপরীত পাশের তিন তলা বাসার দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে ৮০০ লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। এসব তেল লুকিয়ে রেখে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করেছেন দোকান মালিক।

তাই দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসাথে মজুদকৃত সকল তেল আগামী দুই দিনের মধ্যে বাজারে ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে ক্রেতা সেজে এক মুদি দোকানে অভিযান ,৮০০ লিটার তেল রেখে সংকট সৃষ্টির চেষ্টা

প্রকাশিত সময় : ১০:৪৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২