সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ৭০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

রাজশাহীতে ৭০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

রাজশাহী মহানগরী’র চন্দ্রিমা থানার মেহেরচন্ডি এলাকায় গতকাল রাতে একটি প্রাইভেট কার তল্লাশী করে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই ঘটনায় ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সেই সাথে প্রাইভেট কারটিকে জব্দ করা হয়েছে। মাদক ব্যবসায়ী মোঃ হাসিবুল আলম রকি (৩৪) রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর গ্রামের নুর হাসানের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৫ মার্চ, রাত সাড়ে ১১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ আশিক ইকবাল, এসআই মোহাঃ আব্দুর রহমান ও তার টিম মহানগর এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করছিলো।

এসময় ডিবি পুলিশের ঐ টিম চন্দ্রিমা থানার মেহেরচন্ডি উত্তরপাড়া এলাকায় আকষ্মিক চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক যানবাহন তল্লাশী করছিলো। তল্লাশী করার সময় খড়খড়ি মোড়ের দিক হতে একটি প্রাইভেট কার আসতে দেখে তার গতিবিধি সন্দেহজনক মনে হলে চালককে কারটিকে থামার সংকেত দেয়। সংকেত পেয়ে কারের চালক গাড়ী রাস্তার বামে থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে। তবে তার সহযোগি মোঃ মিলন পালিয়ে যায়।

পরে তল্লাশী করে তাদের প্রাইভেট কারের পিছনের ডালা থেকে ৭০ বোতল ভারতীয় তৈরী ফেন্সিডিল উদ্ধার হয়। সেই সাথে আসামীর ফেন্সিডিল বহনে ব্যবহৃত প্রাইভেট কারটিকে জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায়, সে ও তার সহযোগি মিলে দীর্ঘদিন যাবৎ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকা হতে ফেন্সিডিল প্রাইভেট কারে বহন করে রাজশাহীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলো। পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

রাজশাহীতে ৭০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

প্রকাশিত সময় : ১০:৪৮:০২ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২