সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে কলেজ পর্যায়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে কলেজ পর্যায়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে ৯ মার্চ, ২০২২ (বুধবার) অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, রাজশাহী-তে বঙ্গবন্ধু বিষয়ক এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ সাইফুল হক এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. হাবিবুল্লাহ। প্রতিযোগিতা শেষে অতিথিগণ বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন। এছাড়াও উচ্চ মাধ্যমিক স্তরে অধ্যয়নরত শিক্ষার্থীদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে উচ্চশিক্ষা গ্রহণে অনুপ্রেরণা দিতে বক্তব্য প্রদান করেন, অত্র বিভাগের প্রভাষক মো. রাশিদুজ্জামান। অনুষ্ঠান শেষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. হাবিবুল্লাহ অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের পক্ষে উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ সাইফুল হককে শুভেচ্ছা স্মারক (ক্রেস্ট) প্রদান করেন। অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করতে সার্বিকভাবে সহায়তা করে, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে কলেজ পর্যায়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত সময় : ১০:০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২