সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে গোপন গোডাউনে সয়াবিন তেল, ৪ লক্ষ টাকা জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসন্ন রমজান মাস উপলক্ষে নিত্য পণ্য সামগ্রী মজুদ ও সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে বিভিন্ন ব্যবসায়ীদের গোপন গোডাউনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার বিকেল  সাড়ে ৪ টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও তাকে সহযোগিতা করেন  শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ  শামীম অর রশীদ তালুকদার।
অভিযানে শহরের পুরান বাজারের রিপন ট্রেডার্স নামক দোকানকে অবৈধ ভাবে সয়াবিন তেল মজুদ করায় ১ লক্ষ টাকা ও পাপন এন্টারপ্রাইজকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় এসি ল্যান্ড নেছার আহমদ ও ইন্সপেক্টর তদন্ত হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান,আসন্ন রমজান মাস উপলক্ষে যাঁরা খাদ্যসামগ্রী মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে পণ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির পায়তারা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারী দেন।  এসময় তিনি আরও বলেন ভবিষ্যতে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে গোপন গোডাউনে সয়াবিন তেল, ৪ লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত সময় : ০৯:৫৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২