শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানকে ৯ রানে হারিয়ে নারী বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশের নারীরা। বাংলাদেশ নারী ক্রিকেট দলের এ ঐতিহাসিক জয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

আজ সোমবার প্রকাশিত এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার এ মহান মাসে বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তানকে হারিয়ে বিশ্ব নারী ক্রিকেটে এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের শুভ সূচনা করেছে। আমি বাংলাদেশ নারী ক্রিকেট দলের সকল খেলোয়াড় কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানাই।

তিনি আরও বলেন, আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই দেশের নারী খেলোয়াড়দের প্রকৃত অভিভাবক নারী ও ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় আমাদের নারী ক্রীড়াবিদরা বিশ্ব ক্রীড়াঙ্গনে একের পর এক নিজেদের কৃতিত্ব রাখতে সমর্থ হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতেও নারী ক্রিকেট দলের সাফল্যের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত সময় : ০৪:৩৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২