মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুমারখালীতে গড়াই নদীতে ডুবে পোশাক শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে সাঁতরে গড়াই নদ পাড়ি দিতে গিয়ে পানিতে ডুবে জনি শেখ (১৮) নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) দুপুরে কয়া ইকোপার্ক সংলগ্ন গড়াই নদে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক কয়া ইউনিয়নের কয়া মধ্যপাড়া গ্রামের সলিমুদ্দিন শেখের ছেলে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চলতি মাসের ১৫ তারিখে জনি ছুটি কাটাতে বাড়িতে আসে। শুক্রবার দুপুরে তিন বন্ধু মিলে সাঁতরে গড়াই নদ পার হওয়ার চেষ্টা করে।

এ সময় মাঝ নদে পৌঁছার পর জনি দম হারিয়ে পানিতে ডুবে যায়। আর তার সাথে থাকা দুই বন্ধু তাকে খোঁজাখুঁজি করে। তাদের পাওয়া না গেলে কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের খবর দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় বিকাল ৩টার দিকে মরদেহ উদ্ধার করা হয় এবং নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন, দুপুরে সাঁতরে নদ পার হতে গিয়ে জনি ডুবে যায়।

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় বিকাল ৩টার দিকে মরদেহ উদ্ধার করে নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘গড়াই নদে ডুবে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। নৌপুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কুমারখালীতে গড়াই নদীতে ডুবে পোশাক শ্রমিকের মৃত্যু

প্রকাশিত সময় : ০৩:৩২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২