সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দূর্গাপুরে পুকুর খনন বন্ধে অভিযান, ৫০হাজার টাকা জরিমানা

রাজশাহীর দূর্গাপুরে অবৈধ পুকুর খনন বন্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় দুই পুকুর খননকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ মেজিষ্ট্রেট শুভ দেবনাথ। রোববার (২০ মার্চ) বিকেল চারটার দিকে উপজেলার বেড়া গ্রামে এ অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে পুকুর খনন করার দায়ে ইব্রাহিম আলী ও জুবায়ের আলী নামের দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ মেজিষ্ট্রেট শুভ দেবনাথ জানান, সরকারি খাস জমিতে পুকুর খনন হচ্ছে এমন অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। এছাড়া যারা অবৈধভাবে পুকুর খনন করবে তাদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দূর্গাপুরে পুকুর খনন বন্ধে অভিযান, ৫০হাজার টাকা জরিমানা

প্রকাশিত সময় : ০২:৩৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২