সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মান্দায় বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁর মান্দায় বিল থেকে মঞ্জুরুল ইসলাম রিপন (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার নুরুল্ল্যাবাদ ইউনিয়নের দোডাঙ্গী গ্রামের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত রিপর ওই গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানা পুলিশের ওসি মো. শাহিনুর রহমান। তিনি বলেন, বুধবার রাতে উপজেলার নুরুল্ল্যাবাদ এলাকায় একটি ইসলামী জালসা ছিলো। রাতের খাবার খেয়ে রাত সাড়ে ৯টার দিকে মঞ্জুরুল ইসলাম রিপন ইসলামী জালসার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। মধ্যরাতে ইসলামী জালসা শেষ হয়ে গেলেও সে রাতে আর বাড়ি ফিরেনি। পরে বৃহস্পতিবার তার বাড়ির থেকে আধা কিলোমিটার দূরে একটি ধানক্ষেতের মধ্যে মঞ্জুরুল এর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা পরে পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে।

তিনি আরো বলেন, রিপন মৃগি রোগে আক্রান্ত ছিলো বলে জানা গেছে। তবে এ রোগে এতো দূরে যাওয়ার কথাও না। মৃতের কানে হালকা একটু রক্তের দাগ আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মান্দায় বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত সময় : ০২:৫২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২