মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে পুরস্কার বিতরণ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় শনিবার সকালে। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ দে’র সভাপতিত্বে ও সিবগাত উল্যা এরশাদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২ নং মনুমুখ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এমদাদ হোসেন ঝুনু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবুল কালাম আজাদ, হরিপদ দেব,মোঃ জয়নাল মিয়া,মোঃ সাইদুর রহমান, কানিজ ফাতেমা,উজ্জ্বলা রাণী দেবনাথ,মাওলানা মোঃ তাজুল ইসলাম, আমিন শাহ,সেলিম রেজা,দেবাশীষ চক্রবর্তী, বিমল কান্তি গোস্বামী , সাংবাদিক মোঃ তাজুদুর রহমান। আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ এলাকার অসংখ্য মানুষের সমাগম ঘটে।
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
-
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার - প্রকাশিত সময় : ০২:১২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
- ১৫৯
Tag :
সর্বাধিক পঠিত



























