শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পরকীয়া : তিন কন্যার জননীকে বিয়ে করলো ২০ বছরের যুবক

পরকীয়া প্রেমে জড়িয়ে তিন সন্তানের জননীকে বিয়ে করতে বাধ্য হলেন মো. আশরাফুল ইসলাম (২০) নামে এক যুবক। শুক্রবার গভীর রাতে ওই নারীর সঙ্গে তাকে হাতেনাতে আটক করেন এলাকাবাসী। এরপর এলাকাবাসী তাদের বিয়ের ব্যবস্থা করে। গৃহবধূর তিনটি কন্যাসন্তান রয়েছে।তাদের একজনের বয়স ১৮ বছর, একজন ১০ বছরের, অপরজনের বয়স ৫ বছর। আশরাফুল মাগুরার মহম্মদপুর উপজেলার সদর ইউনিয়নের ঢুষরাইল গ্রামের আনিচ মোল্যার ছেলে। ওই গৃহবধূর বাড়ি পাশের গ্রামে।  

মহম্মদপুর থানার এসআই মোক্তার হোসেন জানান, ওই গৃহবধূর বাড়িতে আশরাফুল দীর্ঘদিন ধরে গভীর রাতে গোপনে আসা-যাওয়া করে। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী ও গৃহবধূর স্বামীর স্বজনরা আশরাফুলকে একাধিকবার নিষেধ করেন। কিন্তু তাদের কোনো বাধাই আটকাতে পারে না। নিষেধ না মানায় স্থানীয় কয়েকজন শুক্রবার গভীর রাতে গৃহবধূর ঘর থেকে আশরাফুলকে হাতেনাতে আটক করেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে জনতার হাত থেকে তাদের উদ্ধার করে।

এসময় স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে তারা দুজন বিয়ে করবেন বলে জানান। মেয়েদের কাছে জানতে চাইলে তারাও ওই যুবকের সঙ্গেই তার মায়ের বিয়ে হোক বলে জানায়। পরে পুলিশ স্থানীয় মেম্বারের জিম্মায় দিয়ে লিখিত নিয়ে যায়।  

ওই গৃহবধূর স্বামী বলেন, আমি ঢাকায় রাজমিস্ত্রির কাজ করি। আমার তিনটি মেয়ে আছে। তার মধ্য বড় মেয়েকে বিয়ে দিয়েছি। ব্যস্ততা থাকায় ঢাকা থেকে বাড়িতে কম আসা পড়ে। আমার ছেলে না থাকায় আমার স্ত্রীকে আশরাফুল মা বলে ডাকতো। এজন্য আমি তাকে সন্দেহ করতাম না। এ সুযোগ নিয়ে আশরাফুল প্রায়ই আমার বাসায় এসে স্ত্রীর সঙ্গে আড্ডা দিত। ঘটনার দিন সকালে আমি স্ত্রীকে ফোন করেছিলাম পরে সে আমাকে বলেছে- আমি তোমার সংসার করব না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পরকীয়া : তিন কন্যার জননীকে বিয়ে করলো ২০ বছরের যুবক

প্রকাশিত সময় : ০২:৪৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২