রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রুবেলের চিকিৎসায় ১৫ লাখ টাকা দিচ্ছে সাকিব

অসুস্থ তিনি অনেকদিন ধরেই। তবে সম্প্রতি অবস্থাটা চলে গেছে খারাপের দিকে। মোশাররফ রুবেলের চিকিৎসাটাও বেশ ব্যয় বহুল। এবার তার সাহায্যে এগিয়ে এসেছেন তার এক সময়ের সতীর্থ সাকিব আল হাসান। তার ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট রুবেলকে দিচ্ছে ১৫ লাখ টাকা।

রবিবার (২৭ মার্চ) মতিঝিল সিটিসেন্টার কার্যালয়ে মোশাররফ হোসেন রুবেলের চিকিৎসার জন্য তার স্ত্রীর কাছে এই টাকা হস্তান্তর করা হবে।

২০১৯ সালের মার্চে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ২০১৯ সালের ১৯ মার্চ নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচার হয়। ওই বছরের ডিসেম্বরে সর্বশেষ কেমো দেওয়া হয় তাকে। এক বছর ফলোআপে ছিলেন তিনি।

২০২০ সালে সুস্থ, স্বাভাবিক হয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু নভেম্বরে আবার অসুস্থ হন তিনি। ২০২১ সালের জানুয়ারির শেষ সপ্তাহে এমআরআই করার পর দেখা গেছে, পুরনো টিউমারটি আবার নতুন করে বাড়ছে। তার পর থেকে আবার শুরু হয়েছে কেমোথেরাপি। সব মিলিয়ে ২৪টি কেমোথেরাপি নিয়েছেন রুবেল।

সম্প্রতি আবারও তার অবস্থার অবনতি হয়। পরে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন থাকতে হয় রুবেলকে। এরপর অবশ্য কিছুটা উন্নতি হলে কেবিনে ফেরানো হয় রুবেলকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রুবেলের চিকিৎসায় ১৫ লাখ টাকা দিচ্ছে সাকিব

প্রকাশিত সময় : ০৩:৪৯:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২