বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৭২

দেশে করোনায় একদিনে (২৪ ঘণ্টায়) ৭২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৫০৪ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ। এই ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে ২ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১২২ জনে।  

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৭৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮০ হাজার ৪২০ জন। ২৪ ঘণ্টায় ৮ হাজার ৫০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৮ হাজার ৭৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের একজন পুরুষ ও একজন নারী। তারা রাজশাহী ও খুলনা বিভাগের। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৭২

প্রকাশিত সময় : ০৯:১৪:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২