শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রোজার প্রস্তুতি হিসেবে যে দোয়া বেশি পড়বেন

ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে সিয়াম বা রোজা অন্যতম একটি স্তম্ভ। পবিত্র মাহে রমজান শুরু হবে আর কয়েকদিন পরই। হাদিসে কুদসীতে আল্লাহ তায়ালা রোজার প্রতিদান নিজ হাতে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তাই রমজানের প্রস্তুতি নেয়া উচিত আগে থেকেই।

রমজানের প্রস্তুতি মানেই খাবারের সমাহার সংগ্রহের প্রস্তুতি নয়; বরং আত্মিকভাবে নিজেকে প্রস্তুত করা। যদিও মানুষ আত্মিক প্রস্তুতি বাদ দিয়ে খাবারের আয়োজনেই বেশি ঝুঁকে পড়ে। মর্যাদাপূর্ণ মাসটি পেতে একটি দোয়া বেশি বেশি পড়া জরুরি। তা হলো-
– اَللَّهُمَّ بَلِّغْنَا رَمَضَانَ

উচ্চারণ: ‘আল্লাহুম্মা বাল্লিগনা রামাদান’

অর্থ: ‘হে আল্লাহ! আমাদের জন্য রমজান কবুল করুন।’

অর্থাৎ রমজান পর্যন্ত আমাদের হায়াত দিন। রমজানের রহমত, বরকত, মাগফেরাত ও নাজাত পেতে আমাদের রমজানে পৌঁছে দিন।

আরেকটি দোয়া-

– اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِىْ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَانَ

উচ্চারণ: ‘আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রামাদান।’

অর্থ: ‘হে আল্লাহ! আপনি আমাদের জন্য শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। অর্থাৎ রমজান পর্যন্ত হায়াত দান করুন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রহমত, বরকত, মাগফেরাত ও নাজাতের মাস রমজান দান করুন। সুস্থতার সঙ্গে রোজা পালন করার তৌফিক দান করুন। আমিন। ডেইলি বাংলাদেশ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রোজার প্রস্তুতি হিসেবে যে দোয়া বেশি পড়বেন

প্রকাশিত সময় : ১১:০০:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২