দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২২ অপরিবর্তিত থাকল। তবে এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৩ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ৫৭৭ জন। শনাক্তের হার শূন্য দশমিক ৭৮ শতাংশ।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৮৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮১ হাজার ৩০৪ জন।
২৪ ঘণ্টায় ৯ হাজার ৩৯০টি নমুনা সংগ্রহ করা হয়; পরীক্ষা করা হয় ৯ হাজার ৩৭০টি

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 






















