মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে প্রতিবারের ন্যায় আজ পবিত্র মাহে রমজানের ২য় রোজায় আজ সময় ৬ ঘটিকায় নগরীর বেলদারপাড়া বড় রাস্তার মোড়ে পথচারী রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মো: ডাবলু সরকার। পথচারী ও রোজাদারদের মাঝে চার শতাধিক ইফতারি প্যাকেট বিতরণ করা হয়।
বিতরণ কালে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সদস্য ও ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এহসানুল্লাহ বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান লাল, নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: জেডু সরকার, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডাঃ মনন কান্তি দাস, নগর যুবলীগের সদস্য ইদ্রিস আলম, তাঁতী লীগ রাজশাহী মহানগরের আহবায়ক আনিসুর রহমান আনার, সদস্য মকসেদুল ইসলাম সুমন, নগর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদি হাসান রিগেন, সহ-সভাপতি ফজলে রাব্বি, সহ-সভাপতি নয়ন কুমার ধর, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল করিম রোজেল, সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব, বোয়ালিয়া (পূর্ব) থানা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক শেখ রেহান জাফর বিশাল, রাজশাহী কলেজ ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদকআসাদুল্লাহ আল গালিব আম্মান প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক: 
























